দীর্ঘদিন ধরে বেশকিছু ক্ষুদ্র ব্যাবসায়ী জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন এলাকায় রাস্তার দুই ধার জুড়ে তাদের ব্যাবসা চালাছিল। ক্ষুদ্র ব্যাবসায়ীদের অভিযোগ গতকাত তারা যে যার কাজ করে নিজেদের দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। সকালে এসে তারা দেখতে পায় কেউ বা কারা তাদের দোকান ভেঙে আগুন লাগিয়ে দিয়েছে। এরপর তারা প্রশাসনের কাছে বিষয়টি জানতে চাইলে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় উপর মহল থেকে অডার পাওয়ায় এই কাজ করা হয়েছে। এতো দিন ধরে বেআইনি ভাবে সকলে কোর্ট সংলগ্ন শুভঙ্কর শিশু উদ্যান এলাকায় দোকান করে ব্যাবসা করছিল। রাস্তার দুই ধারে দোকান থাকায় যানজটের সৃষ্টি হতো ফলে অসুবিধায় পরতে হতো অফিস ও স্কুল পড়ুয়াদের। সেই সমস্যা মেটাতে এই ব্যাবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসনের কাছে ক্ষুদ্র ব্যাবসায়ীরা আবেদন করেন যেন তাদেরকে পুনরায় সেই জায়গায় ব্যাবসা করতে দেওয়া হক।
মালদা